News71.com
 Bangladesh
 25 Jul 16, 03:28 PM
 420           
 0
 25 Jul 16, 03:28 PM

নীলফামারীতে কমিউনিটি পুলিশের জঙ্গি বিরোধী র‌্যালি

নীলফামারীতে কমিউনিটি পুলিশের জঙ্গি বিরোধী র‌্যালি

নিউজ ডেস্কঃ  নীলফামারীতে জঙ্গিবাদ, সন্ত্রাস ও গুপ্তহত্যা বিরোধী সচেনতনামূলক র্যা লি করেছে কমিউনিটি পুলিশ। সোমবার দুপুরে পুলিশ সুপার জাকির হোসেন খানের নেতৃত্বে র্যাোলিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

কমিউনিটি পুলিশিং নীলফামারীর সভাপতি ও পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে আলোচনায় অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, নীলফামারী চেম্বার সভাপতি প্রকৌশলী সফিকুল আলম ডাবলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু বক্তব্য দেন।

বক্তারা সামাজিক সচেতনতার মাধ্যমে জঙ্গীবাদ, সন্ত্রাস, নাশকতা ও গুপ্তহত্যা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন