News71.com
 Bangladesh
 25 Jul 16, 03:09 PM
 406           
 0
 25 Jul 16, 03:09 PM

নাশকতা মামলায় রাবি কর্মচারী গ্রেফতার

নাশকতা মামলায় রাবি কর্মচারী গ্রেফতার

রাবি সংবাদদাতা: নাশকতার মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্মেসী বিভাগের কর্মচারী এবং স্থানীয় জামায়াত কর্মী নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে নগরীর মতিহার থানার পুলিশ। রবিবার দিবাগত রাতে নগরীর বুধপাড়া এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাবির ফার্মেসী বিভাগের সভাপতি অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ বলেন, নাসির উদ্দিন বিভাগে ওয়াটার ফিল্টেশান মিস্ত্রী হিসেবে কর্মরত ছিল। নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে শুনেছি। এর আগে একটি মামলায় সে হাজিরা দিত বলে জানিয়েছিল।

নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, রবিবার রাতে নগরীর বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামী ও জামায়াত কর্মী নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে চালান দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন