News71.com
 Bangladesh
 25 Jul 16, 12:00 PM
 415           
 0
 25 Jul 16, 12:00 PM

সোনাইমুড়িতে দুর্ধর্ষ ডাকাতি ।। নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

সোনাইমুড়িতে দুর্ধর্ষ ডাকাতি ।। নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

নিউজ ডেস্ক: নোয়াখালী জেলার সোনাইমুড়ির বজরা ইউনিয়নের রশিদপুর গ্রামের বাচ্চু মিয়ার নতুন বাড়িতে গতকাল রবিবার দিবাগত গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এতে করে নগদ ৩ লক্ষ টাকা, স্বর্ণালংকার ও মালামালসহ ৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। ডাকাতির পরে রশিদপুর গ্রামে জনমনে আতংকের সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে জানা গেছে, গতকাল গভীর রাতে ১৫/১৬ জনের একদল সংঘবদ্ধ মুখোশধারী সশস্ত্র ডাকাত বাচ্চু মিয়ার বিল্ডিংয়ের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে, বিল্ডিংয়ের ভেতরে থাকা লোকজনকে হাতপা বেঁধে জিম্মি করে ফেলে। তখন ঐ সময় ডাকাত দল ঘরে থাকা নগদ ৩ লক্ষ টাকার স্বর্ণালংকার, মোবাইল সেটসহ অন্যান্য মালামাল লুট করে নেয়। এই ব্যাপারে সোনাইমুড়ি থানায় অভিযোগ হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন