News71.com
 Bangladesh
 25 Jul 16, 10:56 AM
 393           
 0
 25 Jul 16, 10:56 AM

বরিশালে ফেনসিডিলসহ আটক ২  

বরিশালে ফেনসিডিলসহ আটক ২     

নিউজ ডেস্ক: বরিশালের শ্যামবাবু লেনে ৩৫ বোতল ফেনসিডিলসহ ২ ভাইকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহানার মঞ্জিল থেকে অলি ও তার ভাই পাভেলকে আটক করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি) ফরহাদ সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) আ. রউফ বলেন, এই আটকদের বিষয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাসহ নানা বিষয়ে অনুমান করা হচ্ছে। এই বিষয়টি তদন্ত ছাড়া বলা যাবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন