News71.com
 Bangladesh
 25 Jul 16, 10:54 AM
 337           
 0
 25 Jul 16, 10:54 AM

মেহেরপুরে মাদক মামলায় ৬ জনকে কারাদণ্ডাদেশ....  

মেহেরপুরে মাদক মামলায় ৬ জনকে কারাদণ্ডাদেশ....   

 

নিউজ ডেস্ক: মেহেরপুরে মাদকদ্রব্য সেবন ও রাখার অপরাধে গাংনী উপজেলার বিভিন্ন এলাকার ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে পৃথক ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

এই ৬ জন দণ্ডিতরা হলেন, গাংনী উপজেলার আকুবপুর গ্রামের মৃতু আব্দুল করিমের ছেলে মাদক সেবি জাকির হোসেনের (৪০) ৬ মাস, একই গ্রামের সিরাজুলর ইসলামের ছেলে গার্মেন্টস কর্মী বশির উদ্দীনের (৩০) ১ মাস, ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়া এলাকার ময়েজ উদ্দীনের ছেলে রফিকুল ইসলামের (৪৫) ৬ মাস, বামুন্দী স্কুলপাড়া এলাকার সফের আলীর ছেলে হযরত আলীর (৪০) ৬ মাস, একই এলাকার শওকত আলীর ছেলে রায়হান আলীর (২৫) ৬ মাস, কসবা গ্রামের নুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলামের (৪৬) ১ মাস করে দন্ড দেওয়া হয়েচ্ছে।

গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ গতকাল রবিবার বেলা ৪ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্ত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এই দণ্ডাদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

তখন এই সময় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। আর এর আগে বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আলী রেজা, কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নজরুল ইসলাম ও কসবা ক্যাম্পের ইনচার্জ এএসআই মুস্তাজাব আলী দণ্ডিতদের গাঁজাসহ গ্রেফতার করেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করলে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২ (খ) ধারায় দোষী সাব্যস্ত হওয়া তাদের এসব মেয়াদে কারাদণ্ডাদেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন