News71.com
 Bangladesh
 25 Jul 16, 10:48 AM
 301           
 0
 25 Jul 16, 10:48 AM

লাথি-চড় মারা সেই সার্জেন্ট ক্লোজড.....

লাথি-চড় মারা সেই সার্জেন্ট ক্লোজড.....

 

নিউজ ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে দিনদুপুরে রাস্তায় একজন গাড়ি চালককে বেধড়ক মারধর ও ঘুষ নেওয়ার অভিযোগে সার্জেন্ট মেহেদী ইউসুফকে প্রত্যাহার করেছে ডিএমপি। জানাগেছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের (দক্ষিণ) এই ট্রাফিক সার্জেন্ট লাথি-চড় মেরেই ক্ষান্ত হননি। এছাড়া তিনি নিরীহ ওই চালকের কাছ থেকে হাতিয়ে নেন ১০ হাজার টাকা। ভুল স্থানে গাড়ি পার্কিং করার অপরাধে ঐ চালকের বিরুদ্ধে এমন কঠোর হন সার্জেন্ট ইউসুফ। পুলিশের নিষ্ঠুরতার ওই ভিডিও চিত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হৈচৈ ফেলে দেয়। এরপরই তাকে প্রত্যাহার করে নিল ডিএমপি।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের উপ-কমিশনার (ডিসি দক্ষিণ) খান মোহাম্মদ রেজোয়ান বলেন, এই ঘটনায় একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। সেই সঙ্গে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই সার্জেন্টকে ক্লোজড করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আবার এদিকে রাজধানীর ধানমণ্ডি-৪ এলাকার কেএফসির সামনে চালককে মারধরের ওই দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন