News71.com
 Bangladesh
 25 Jul 16, 10:47 AM
 286           
 0
 25 Jul 16, 10:47 AM

জামাত শিবির সন্দেহে ইডেন কলেজের ৫ ছাত্রীকে পুলিশে সোপর্দ

জামাত শিবির সন্দেহে ইডেন কলেজের ৫ ছাত্রীকে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক: ইডেন মহিলা কলেজের একটি হোস্টেলে অভিযানে চালিয়ে শিবিরের রাজনীতিতে জড়িত সন্দেহে ৫ ছাত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল রবিবার রাত ১ টার দিকে এই তথ্য বলেন লালবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান।

তিনি বলেন, কলেজ কর্তৃপক্ষ ইসলামী ছাত্রী সংস্থার কর্মী সন্দেহে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অভিযান চালিয়ে প্রথমে ২ জন ছাত্রীকে আটক করে থানায় হস্তান্তর করে। পরে আরও ৩ জনকে আটক করা হয়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এখনো কাউকে আটক দেখানো হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন