News71.com
 Bangladesh
 25 Jul 16, 02:05 AM
 422           
 0
 25 Jul 16, 02:05 AM

চট্টগ্রামে লক্ষাধিক সিমসহ সাতজন আটক

চট্টগ্রামে লক্ষাধিক সিমসহ সাতজন আটক

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রিয়াজউদ্দিন ‍বাজারে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৬টি মোবাইল যন্ত্রাংশের দোকান থেকে বিভিন্ন অপারেটরের প্রায় ১ লক্ষ অবৈধ সিম জব্দ করেছে। নিবন্ধন কর‍া এসব সিম দেশের বিভিন্ন এলাকার খুচরা দোকানে সরবরাহের জন্য রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। আজ রবিবার বিকেল ৪টায় রিয়াজউদ্দিন বাজারের রয়েল প্লাজার সিডিএ মার্কেটে অভিযান চালিয়ে পুলিশ এই সময় ৭ জনকে আটক করে। এই অভিযান শুরু হলে দ্রুত দোকান বন্ধ করে অধিকাংশ ব্যবসায়ি পালিয়ে যায়।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফারুক আহমেদ বলেন, রিয়াজউদ্দিন বাজারের রয়েল প্লাজার ৫-৬টি দোকানে অভিযান চালিয়ে প্রায় ১ লক্ষের মত সিম জব্দ করেছি। এই ৭ জনকে অবৈধভাবে সিম রাখার দায়ে আটক করেছে পুলিশ। এই সিমগুলো নিবন্ধিত এবং সচল। বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের পর নিবন্ধিত সিম খোলাবাজারে বিক্রির সুযোগ নেই। এসব অবৈধ সিম দিয়েই নাশকতা এবং জঙ্গিবাদি কর্মকাণ্ড ঘটানোর সুযোগ আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন