News71.com
 Bangladesh
 25 Jul 16, 02:03 AM
 348           
 0
 25 Jul 16, 02:03 AM

কুমিল্লায় বিপুল পরিমাণ নকল পন্য সামগ্রী জব্দ, ৩জনকে কারাদণ্ড ।।

কুমিল্লায় বিপুল পরিমাণ নকল পন্য সামগ্রী জব্দ, ৩জনকে কারাদণ্ড ।।

নিউজ ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরীতে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল পন্য সামগ্রী জব্দ করে বিনষ্ট করেছে র্যাব ও বিএসটিআই । এ সময় ৩জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর করে জেল এবং ৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

গতকাল সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, র্যাব-১১ এর মেজর মোস্তফা কায়সার ও বিএসটিআইয়ের ফিল্ড অফিসার রিয়াজ হোসেন মোল্লা জানান, চৌদ্দগ্রাম বিসিক শিল্প নগরীর ৩টি অনুমোদনহীন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভেজাল শিশু খাদ্য, নকল সরিষা ও নারিকেল তেল, গ্লুকোজ-ডি, বিভিন্ন ব্রান্ডের গুড়া সাবানসহ বিপুল পরিমাণ পন্য সামগ্রী উদ্ধার করা হয় ।

এ সময় জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন ও মাহফুজ আলম নামে ৩জনকে আটক করা হয়। আটককৃত ৩জনকে ১ বছর করে জেল ও ৩টি প্রতিষ্ঠানকে ১লাখ টাকা করে জরিমানা করা হয়। তারা আরো জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে র্যাব সদস্যরা জব্দকৃত ভেজাল পন্য আগুনে পুড়িয়ে ধ্বংস করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন