
নিউজ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, '২০১৫-২০১৬ অর্থবছরের আরডিপিতে স্থানীয় সরকার খাতে এই চলতি বছরের গত জুন পর্যন্ত ব্যয় হয়েছে ১৬ হাজার ৪৯ কোটি ৩৬ লক্ষ টাকা। তিনি আজ রবিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলনের এক প্রশ্নের জবাবে আরও বলেছেন, 'স্থানীয় সরকার খাতে ব্যয়িত অর্থের মধ্যে জিওবি ১০ হাজার ৫শত ৪২ কোটি ৮৪ লক্ষ এবং প্রকল্প সাহায্য ৫ হাজার ৫শত ৬ কোটি ৫২ লক্ষ টাকা রয়েছে।'
মন্ত্রী বলেন, '২০১৫-২০১৬ অর্থবছরের আরডিপিতে স্থানীয় সরকার বিভাগের অনুকূলে উন্নয়ন খাতে (প্রকল্প এবং উন্নয়ন সহায়তা থোক) বরাদ্দ ছিল মোট ১৬ হাজার ৬শত ৪১ কোটি ১ লক্ষ টাকা। এরমধ্যে জিওবি ১০ হাজার ৮শত ১২ কোটি ৭০ লক্ষ এবং প্রকল্প সাহায্য ৫ হাজার ৮শত ২৮ কোটি ৩১ লক্ষ টাকা।' 'এরমধ্যে অব্যয়িত রয়েছে ৫শ' ৯১ কোটি ৬৫ লক্ষ টাকা। এরমধ্যে জিওবি ২শত ৬৯ কোটি ৮৬ লক্ষ এবং প্রকল্প সাহায্য ৩শ' ২১ কোটি ৭৯ লক্ষ টাকা। ২০১৫-২০১৬ অর্থবছরের বরাদ্দকৃত অর্থের বাস্তবায়ন অগ্রগতি ৯৬.৪৪ শতাংশ। এরমধ্যে জিওবি ৯৭.৫০ শতাংশ এবং প্রকল্প সাহায্য ৯৪.৪৮ শতাংশ।'