
নিউজ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজসহ ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল রোববার সংগঠনটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গঠিত কমিটি সমুহ আগামী এক বছর অর্থাৎ ২০১৭ সালের জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে নবগঠিত কমিটিকে অধীনস্ত সকল শাখার কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরীফ ইসলাম ও পার্থ সারথী দাশ।
ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রায়হান ইসহাক ও আশিকুর রহমান আকাশ।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাতুল শিকদার ও অচিন্ত্য কুমার কীর্তনীয়া।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাকিল হোসাইন ও সালেহ মোহাম্মদ আতিক।
এছাড়া ঢাকা মেডিকেলের অধীন ঢাকা নার্সিং কলেজের আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মোখলেসুর রহমান শাহীন। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রাশেদুল ইসলাম তাহের, বাবু ও সাদ উদ্দিন ত্বহা।