
খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মঈনুল ইসলাম নয়নকে সভাপতি ও এস,কে সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রবিবার (২৪ জুলাই) রাতে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর যৌথ স্বাক্ষরে আগামী ১ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেন। নবগঠিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে নাজমুল হোসাইন মিঠু, এনামুল সরদার ও নূর আল আমিন। যুগ্ম-সাধারণ সম্পাদক যথাক্রমে তুহিন কুন্ডু, সৈয়দ আমিনুল ইসলাম (নয়ন) ও গোরাচাঁদ মন্ডল। সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মওদুদ আহমেদ মোড়ল, সোহেল আহমেদ ও মেহেদী হাসান। খবর বিজ্ঞপ্তি