News71.com
 Bangladesh
 24 Jul 16, 09:12 PM
 389           
 0
 24 Jul 16, 09:12 PM

ভোলায় পাঁচ দফা দাবিতে জেলেদের মানববন্ধন

ভোলায় পাঁচ দফা দাবিতে জেলেদের মানববন্ধন

নিউজ ডেস্কঃ  ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সন্ত্রাসীদের গডফাদার উচ্ছেদ, ভিজিএফ চাল বিতরণে দুর্নীতি বন্ধসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলেরা। এতে অংশ গ্রহণ করে বিভিন্ন উপজেলা থেকে আগত শত শত জেলে। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি ভোলা জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন শেষে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোরহানউদ্দিনের আবু সাঈদ মাঝি, সেলিম, দ্যেলতখানের রিপন, তজুমদ্দিনের সিরাজুল ইসলাম, ইউনুছ, লালমোহনের হেদায়েতুল ইসলাম মিন্টু, আলমগীর হোসেন, চরফ্যাশনের নান্নু, আলমগীর তালুকদার, মনপুরার নাছির মহাজন, আলমগীর হোসেন।

পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন