News71.com
 Bangladesh
 24 Jul 16, 09:03 PM
 371           
 0
 24 Jul 16, 09:03 PM

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ব্যানার কেড়ে নিল স্থানীয় পুলিশ।।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ব্যানার কেড়ে নিল স্থানীয় পুলিশ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়েছে পুলিশ। আজ রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কলেজের সামনে থেকে পুলিশ ব্যানার কেড়ে নেয় বলে অভিযোগ করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুককে বহিষ্কার করে কেন্দ্র। এর প্রতিবাদে চট্টগ্রাম কলেজের সামনের সড়কে ব্যারিকেড দেয় তার কয়েকজন অনুসারী। নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণির সমর্থকরা ব্যারিকেড দেওয়া ছাত্রদের সহযোগিতা করে। এ সময় কয়েকজন বহিরাগত অস্ত্রধারী তাদের উপর হামলা করে। এর প্রতিবাদে রবিবার চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ একটি মানববন্ধনের আয়োজন করার চেষ্টা করে।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম বলেন, ‘শনিবার বহিরাগত টিনুর অনুসারীরা কলেজে এসে ছাত্রলীগের উপর অতর্কিত হামলা চালায়। এর প্রতিবাদে সাধারণ ছাত্রদের নিয়ে মানববন্ধনের আয়োজন করতে চাইলে চকবাজার থানা পুলিশ ব্যানার কেড়ে নিয়ে চলে যায়। আমাদের শান্তিপূর্ণ সমাবেশ তারা পণ্ড করে দেয়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন