News71.com
 Bangladesh
 24 Jul 16, 08:53 PM
 345           
 0
 24 Jul 16, 08:53 PM

ভোলায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

ভোলায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

নিউজ ডেস্কঃ ভোলায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল শনিবার গভীর রাতে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ভোলা ডিবির ওসি আখতারুজ্জামান জানান, গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার গভীর রাতে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পাকার মাথা নামক এলাকায় অভিযান চালিয়ে ইউছুফ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইউছুফ পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুলাল মোল্লার ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে আজ রবিবার সকালে ভোলার আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে লালমোহন থানার ওসি হুমায়ুন কবির জানান, তার নেতৃত্বে পুলিশ শনিবার গভীর রাতে উপজেলার চর ছকিনা গ্রামে অভিযান চালিয়ে মাদক সম্রাট মিরাজ (৩০) কে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের মোতালেবের ছেলে। মিরাজের বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও জানান ওসি।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে লালমোহন থানায় একটি নিয়মিত চুরির মামলাও রয়েছে। গ্রেপ্তারকৃত মাদক সম্রাট মিরাজকে রবিবার সকালে ভোলার আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন