News71.com
 Bangladesh
 24 Jul 16, 08:50 PM
 386           
 0
 24 Jul 16, 08:50 PM

নাটোরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

নাটোরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

নিউজ ডেস্কঃ  নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।  রায়ে অপর তিন আসামিকে খালাস দেয়া হয়। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। কারাদণ্ডাদেশপ্রাপ্ত তুষার ইমরান তুফান বাগাতিপাড়া উপজেলার পাঁকা দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১১ জুন পারিবারিক কলহের জের ধরে শারমিন আক্তার সাথীকে শ্বাসরোধে হত্যা করে স্বামী তুষার ইমরান তুফান। শারমিন আক্তার নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা দক্ষিণপাড়া গ্রামের আকসেদ আলীর মেয়ে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তুষার ইমরানসহ ৪ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার শুনানি শেষে রবিবার তুষার ইমরান তুফানকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত। এ সময় অপর আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন