
নিউজ ডেস্কঃ বরিশালের মেহেন্দিগঞ্জে শ্রীশ্রী জগন্নাথ জিউ মন্দিরের পুরোহিত অনিমেষ ভট্টাচার্যকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে । এ ব্যাপারে পুরোহিত অনিমেষ বাবু'র দৃষ্টি আকর্ষন করা হলে তিনি সাংবাদিকদের জানান, আজ ভোর ৫টার দিকে তাঁর মুঠোফোনে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করেন। তিনি ফোন ধরার সঙ্গে সঙ্গে গালাগাল শুরু করেন। ওই ব্যক্তি আগামী ৭ দিনের মধ্যে তাঁকে মন্দির ছাড়তে বলেন। নইলে হত্যা করা হবে বলে হুমকি দেন।
এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানার ওসি-তদন্ত মো. ফোরকান আলী জানান, ‘একটি বাংলালিংক নম্বর থেকে মন্দিরের পুরোহিতকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মন্দির ও পুরোহিতের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে আমরা ওই ফোন নম্বর কার, সেটাও খতিয়ে দেখছি। তছাড়া মেহেন্দিগঞ্জ উপজেলায় যেসব মন্দিরের পুরোহিত আছেন, সেসব মন্দিরের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ দেওয়া হয়েছে।
মন্দিরের সভাপতি ও স্থানীয় সাংসদ পঙ্কজ নাথ জানান, ‘উপজেলার সর্ববৃহৎ মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এটা মূলত রাজনৈতিকভাবে দেশকে অস্থিতিশীল করার জন্যই। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।