News71.com
 Bangladesh
 24 Jul 16, 03:35 PM
 412           
 0
 24 Jul 16, 03:35 PM

ঢাকা থেকে ফতুল্লা হয়ে সেতুর ওপর দিয়ে ভাঙ্গা জংশন পর্যন্ত রেললাইন স্থাপন হবে ।। ওবায়দুল কাদের

ঢাকা থেকে ফতুল্লা হয়ে সেতুর ওপর দিয়ে ভাঙ্গা জংশন পর্যন্ত রেললাইন স্থাপন হবে ।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ ঢাকা থেকে ফতুল্লা হয়ে সেতুর ওপর দিয়ে ভাঙ্গা জংশন পর্যন্ত ৮২ কিলোমিটার রেললাইন স্থাপন করবে রেলপথ মন্ত্রণালয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । ওবায়দুল কাদের জানান ভাঙ্গা থেকে বিদ্যমান রেললাইন অনুযায়ী ফরিদপুর, যশোর সংযুক্ত হওয়ার পাশাপাশি পরবর্তী পর্যায়ে বরিশালকেও রেলপথে সংযুক্ত করা হবে। তিনি আজ দুপুরে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পদ্মাসেতু এবং অ্যাপ্রোচ সড়কে রেললাইন সংযোজনের লক্ষ্যে অ্যালাইনমেন্ট চূড়ান্তকরণ বিষয়ক সভা শেষে এ তথ্য জানান ।

এ সময় মন্ত্রী বলেন, আগামি ২০১৭ সালের জানুয়ারি থেকে পদ্মা সেতুর ওপর রেলওয়ের কাজ শুরু হবে। শেষ হবে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে। প্রথম পর্যায়ে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেলওয়ের কাজ শেষ করা হবে। ভাঙ্গায় একটা জংশন হবে। এ সময়ের মধ্যে মাওয়া হতে সেতুর ওপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৪২ কিলোমিটার রেললিংক স্থাপনের কাজ শেষ হবে ।

সেতুমন্ত্রী আরও বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করে জনগণের চলাচলের জন্য পদ্মা সেতু উন্মুক্ত করে দেওয়া হবে। একই সময়ে রেলপথও চালু হবে। পদ্মা সেতু প্রকল্পের কাজ এ পর্যন্ত ৩৭ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিদেশি কর্মকর্তাদের বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন