News71.com
 Bangladesh
 24 Jul 16, 02:57 PM
 571           
 0
 24 Jul 16, 02:57 PM

তারেককে দেশে ফিরিয়ে রায় কার্যকর করার দাবীতে পাইকগাছা উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

তারেককে দেশে ফিরিয়ে রায় কার্যকর করার দাবীতে পাইকগাছা উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

অর্থ পাচার মামলায় উচ্চ আদালতে দন্ডপ্রাপ্ত খালেদা জিয়ার পুত্র বিএনপি নেতা তারেক রহমানকে অবিলম্বে ইংল্যাণ্ড থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে উচ্চ আদালতের রায়কে দ্রুত কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনার পাইকগাছা উপজেলা ছাত্রলীগ।

শনিবার (২৩ জুলাই) বিকাল ৪টায় পাইকগাছা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৌর সদরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাইকগাছা উপজেলা ছাত্রলীগ নেতা মসিয়ার রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান  হাবিবের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী, বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা রতন কুমার ভদ্র, যুবলীগ নেতা শেখ মাসুদুর রহমান, উপজেলা যুবস্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সরদার রনি, যুগ্ম আহবায়ক সঞ্জয় কুমার ঘোষ। ছাত্রলীগ নেতা মোঃ মাসুদ পারভেজ রাজু, রাজিকুজ্জামান সুমন, প্রেমাশু সরকার, বাবু, মফিজুল ইসলাম, বিশ্বজিৎ মন্ডল, সুজিত দেবনাথ, রাহুল ঘরামী, ট্রফি গাজী, সরদার রাসেল, আজমল হোসেন, সোহাগ পারভেজ, জীবন, জাহিদ, রিপন, বুলবুল, অমিত, জিনারুল, বাচ্চু, ইসমাইল, সুমিত, রমজান, জুবায়ের সানা, মাহফুজুর রহমান, ফারুক তালুকদার, ছাব্বির সানা, শামীম ও দ্বীপ প্রমুখ।  খবর বিজ্ঞপ্তি 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন