News71.com
 Bangladesh
 24 Jul 16, 02:56 PM
 370           
 0
 24 Jul 16, 02:56 PM

বাণিজ্যিক ব্যাংক পরিচালনা করার লাইসেন্স পেল বিজিবির সীমান্ত ব্যাংক ।।

বাণিজ্যিক ব্যাংক পরিচালনা করার লাইসেন্স পেল বিজিবির সীমান্ত ব্যাংক ।।

 

নিউজ ডেস্কঃ সীমান্ত ব্যাংক নামে বাণিজ্যিক ব্যাংক পরিচালনা করার চূড়ান্ত অনুমতি পেল বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এ নিয়ে দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা দাঁড়াল ৫৭ তে । আগামী মাসের প্রথম সপ্তাহেই ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। বিজিবির নিয়ন্ত্রণাধীন রাইফেলস কল্যাণ সংস্থা ব্যাংকটি পরিচালনা করবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রে জানাগেছে , সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত ট্রাস্ট ব্যাংকের অনুসরণে এ বাণিজ্যিক ব্যাংকটি পরিচালিত হবে। সূত্রে আরও জানিয়েছে, বাণিজ্যিক ব্যাংক পরিচালনা করার জন্য সীমান্ত ব্যাংকের নামে বিজিবিকে চূড়ান্ত লাইসেন্স দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যাংকটির পরিশোধিত মূলধন হচ্ছে ১০০ কোটি টাকা। আর অনুমোদিত মূলধন হচ্ছে ৪০০ কোটি টাকা।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ হচ্ছেন ব্যাংকটির চেয়ারম্যান। জানা গেছে, ব্যাংকটিতে চাকরির ক্ষেত্রে বিজিবির কর্মকর্তা ও কর্মচারিদের পরিবারের সদস্যদের জন্য কাটা সুবিধা থাকবে। একইভাবে ঋণের ক্ষেত্রেও এ বাহিনীর সদস্যরা বিশেষ সুবিধা পাবেন।

উল্লেখ্য এর আগে গত বছরের ১৭ই জুন সীমান্ত ব্যাংকের কার্যক্রম শুরু করার জন্য বিজিবিকে সম্মতিপত্র দেয় বাংলাদেশ ব্যাংক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন