
নিউজ ডেস্কঃ টেকনাফে ১৯ হাজার ৯২৪টি ইয়াবাসহ ৪ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ রবিবার সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি মিনিবাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ঢাকার কদমতলীর মুরাদপুর এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে সলিম আহমেদ হাফিজ (২৮), ফরিদপুর জেলা সদরের ওবায়দুর রহমানের স্ত্রী সুমি আকতার (২০), ঢাকার শ্যামপুর এলাকার মোহাম্মদ সেলিমের স্ত্রী আলো আকতার (৪৫) ও তার কন্যা তিনা আকতার (১৬)।
বিজিবি টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, আটকরা একটি বাসের যাত্রী ছিলেন। সন্দেহ হলে ৪ জনের শরীর তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৯২৪টি ইয়াবা পাওয়া যায়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সেটও জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। টেকনাফ থানার ওসি মো. আবদুল মজিদ জানান, ইয়াবাসহ আটক ৪ জনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে