
নিউজ ডেস্ক: নগরীর ষোলশহর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। আজ সকাল সাড়ে ৬টার দিকে স্টেশনমাস্টার শাহবুদ্দিনের কক্ষের সামনে এবং রেলওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইনের কক্ষের সামনে ককটেল দুটি বিস্ফোরিত হয়।
ষোলশহর রেলওয়ে স্টেশনমাস্টার শাহবুদ্দিন সাংবাদিকদের বলেন, ককটেল বিস্ফোরণের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে সকাল ৭টা ২০ মিনিটের শাটল ট্রেন কিছুটা দেরিতে ছাড়ে। তবে পরের ট্রেনগুলো নির্দিষ্ট টাইমে ছেড়ে গেছে।