
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের মুক্তাগাছায় বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন। ঘোগা ইউনিয়নের বাসিন্দা যুবকের নাম শফিকুল ইসলাম (২৯)। বাবা মৃত আব্দুল খালেক। এলাকাবাসী জানায়, রবিবার সকালে বিষপান করলে তাকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবর আলী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ পেটের ব্যথায় ভুগছিলেন। ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন।
যুবককের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের আবেদনের প্রেক্ষিতে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে