
নিউজ ডেস্কঃ রমজানের মধ্যে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার 'মূল হোতাদের' সম্পর্কে তথ্যসূত্র পাওয়া গেছে। তাদের গ্রেফতার এখন ‘সময়ের ব্যাপার’ মাত্র। আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি জানান, গুলশানের হলি আর্টিজানে কিভাবে হামলা হয়েছে, কারা করেছে তাদের তথ্যসূত্র পাওয়া গেছে। তাদের গ্রেফতার এখন সময়ের ব্যাপার মাত্র। তদন্তের যথেষ্ট অগ্রগতি হয়েছে দাবি ডিএমপি কমিশনার আরও বলেন, ‘ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সব মিলিয়ে বলা যায়, তদন্তে যথেষ্ঠ অগ্রগতি হয়েছে।
প্রসঙ্গত, গত ১ই জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁতে হামলার ঘটনায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হন। তাছাড়া জঙ্গিদের গ্রেনেডে নিহত হোন ২ পুলিশ কর্মকর্তা। পরদিন যৌথ অভিযানে ৬ জঙ্গিকে নিহতের পাশাপাশি ৩০ জনের বেশি জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়।