News71.com
 Bangladesh
 24 Jul 16, 12:34 PM
 469           
 0
 24 Jul 16, 12:34 PM

কিশোরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কিশোরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিউজ ডেস্কঃ দূর্ঘটনা এখন একটি সাধারণ ঘটনায় পরিনত হয়েছে । আজ কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকের চাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল পৌনে ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানার ওসি মিজানুল হক জানান, সকালে বরাদিয়ায় একটি ট্রাক এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন