
নিউজ ডেস্কঃ সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীর পানিতে ডুবে জুয়েল রানা ওরফে জুলু (২৮) নাকে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী কাঁচপুর ল্যান্ডিং ষ্টেশন এলাকায় গত শনিবার দুপুর আড়াইটায় জুলু পানিতে পড়ে যায়। তবে সে কি ভাবে পানিতে পড়েছে তা কেহ বলতে পারেনি।
নিহত জুয়েল নাটোর জেলার সিংরা থানার শেরকুল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। কাঁচপুর ল্যান্ডিং ষ্টেশনের পাশেই শ্রমিকদের জন্য নির্মিত একটি টিনসেট ঘরে বসবাস করতো।
খবর পেয়ে ফায়ার র্সাভিস ও থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে ৫ টায় নিহতের লাশ উদ্ধার করে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত জুয়েল রানা জুলু কাঁচপুর ল্যান্ডিং ষ্টেশন এলাকায় কুলির কাজ করতো।