News71.com
 Bangladesh
 24 Jul 16, 12:26 PM
 432           
 0
 24 Jul 16, 12:26 PM

শাহজালালে ৯২৫ কার্টন সিগারেটসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।।

শাহজালালে ৯২৫ কার্টন সিগারেটসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।।

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯২৫ কার্টন অবৈধ সিগারেটসহ পাঁচজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটকেরা হলেন- মো. খায়রুল আবেদিন, মো. রিফাত, আলী আহমেদ স্বপন, নুরু উদ্দিন ও শাহ নেওয়াজ জাভেদ। গতকাল শনিবার সন্ধ্যায় বিমানবন্দরের কেনপি-১ থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আখতার জানিয়েছেন এয়ার এরাবিয়ানের একটি ফ্লাইট থেকে জব্দকৃত সিগারেটের আনুমানিক মূল্য ১৬ লাখ ৮৪ হাজার ৭০০ টাকা। আটকদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন