News71.com
 Bangladesh
 24 Jul 16, 01:32 AM
 391           
 0
 24 Jul 16, 01:32 AM

পাবনায় পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পাবনায় পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক: পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় স্বচ্ছাসবেকলীগ নেতা আমিন উদ্দিন (২৬) কে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। আজ শনিবার রাত ১০ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আমিন পাবনা পৌর সদরের দোহারপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ রাত ১০টার দিকে বাস টার্মিনাল এলাকায় আমিনকে কে বা কারা কুপিয়ে হত্যা নিশ্চিত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু কে বা কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বাস টার্মিনালের আধিপত্য বিস্তার ও আভ্যন্তরীণ কোন্দলের জেরে নিজ দলীয় লোকজন এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। নিহত আমিন পাবনা পৌর স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন