News71.com
 Bangladesh
 23 Jul 16, 08:40 PM
 391           
 0
 23 Jul 16, 08:40 PM

জঙ্গিবাদ সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে হবে ।। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

জঙ্গিবাদ সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে হবে ।। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

নিউজ ডেস্কঃ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন,‘জঙ্গিবাদ সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এজন্য আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে । আজ আজ দুপুরে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা যুবলীগ আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী যুব গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সংস্কৃতিমন্ত্রী বলেন,‘ বিএনপির নেতৃবৃন্দ বলছেন তাদেরকে সাথে নিয়ে জাতীয় ঐক্য না করলে বিপদ হবে। কি বিপদ হবে তারা আগে থেকে কিভাবে জানেন ? তারা তো মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জামায়াতকে সাথে নিয়ে রাজনীতি করছেন।

৭১'র পরাজিত ওই শক্তি মুক্তিযুদ্ধ চলাকালে যে কায়দায় মানুষ হত্যা করেছে, নারীর ওপর বর্বরতা চালিয়েছে, আজ একই কায়দায় জঙ্গিরা মানুষ হত্যা করছে। সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টায় জঙ্গিবাদ সৃষ্টির পরিবেশ কারা তৈরি করছেন সেটাও খুঁজে দেখা দরকার।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার যখন উন্নয়নের স্টীমে আকাশে উড়ার পথে, ঠিক সে মূহুর্তে জঙ্গি হামলা করে উন্নয়ন ব্যাহত করার অপচেষ্টা চালানো হচ্ছে। সরকারের চলমান উন্নয়নের গতি থামাতে পাকিস্তানের দোষররা এ খেলায় মেতেছে। জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধনের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব গণ-সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামিলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের কৃষি ও সমবায় সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, সহ সম্পাদক হাসিবুর রহমান, উপ-ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, সদস্য আব্দুল ওয়াহেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, ডোমার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

সমাবেশ শেষে মন্ত্রীর নেতৃত্বে একটি জঙ্গিবাদ বিরোধী শোভাযক্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে জঙ্গিবাদ বিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। এর আগে তিনি জেলা সদরের লক্ষ্মিচাপ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষুক পুনর্বাসনে ৭০ জন ভিক্ষুকের মাঝে নগদ অর্থ, ছাগল এবং বিভিন্ন ধরনের দোকান করার জন্য সামগ্রী বিতরণ করেন। লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের সামনে ওই অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকির হোনে। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা সাবেত আলী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন