News71.com
 Bangladesh
 23 Jul 16, 08:39 PM
 414           
 0
 23 Jul 16, 08:39 PM

চৌদ্দগ্রামে পিকআপ বোঝাই ১২ কেজি গাঁজাসহ আটক ২

চৌদ্দগ্রামে পিকআপ বোঝাই ১২ কেজি গাঁজাসহ আটক ২

নিউজ ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ বোঝাই ১২ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।আজ বিকালে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটককৃতরা হলেন, পটুয়াখালীর দশমিনা উপজেলা আরজবাগী গ্রামের সমির মিয়ার পুত্র তৌহিদুল ইসলাম ও মুন্সিগঞ্জ সদরের মৃত সাঈদ উদ্দিনের ছেলে নবী ।

চৌদ্দগ্রাম থানার এসআই ইব্রাহিম মিয়া জানান, গোপন সূত্রের ভিত্তিতে আজ সকালে ঢাকাগামী পিকআপটি (ঢাকা মেট্রো-ট-১৬-৭৪১৫) ধাওয়া করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ঢাকা-চট্টগ্রাম আমানগন্ডা এলাকায় পিকআপ রেখে পালিয়ে যায়। পরে পিকআপে থাকা ১২ কেজি গাঁজা ও ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন