News71.com
 Bangladesh
 23 Jul 16, 08:30 PM
 487           
 0
 23 Jul 16, 08:30 PM

অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে: খুলনা জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ

অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে: খুলনা জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ

মুদ্রা পাচার মামলায় উচ্চ আদালতে দন্ডপ্রাপ্ত বিএনপি নেতা তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন খুলনা জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। শনিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগ। মিছিলটি কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা আলোচিত এ মামলায় জজ আদালত ২০১৩ সালে বিএনপি জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেককে খালাস দেয়। রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা আপিলের রায়ে বৃহস্পতিবার (২১ জুলাই) তাকে সাত বছরের কারাদন্ড ও ২০ কোটি টাকার অর্থদন্ড দেয় হাই কোর্ট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টাসহ দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও মানহানীর অভিযোগে কয়েক ডজন মামলা রয়েছে তার বিরুদ্ধে। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু বলেন, “অর্থ পাচারকারী খাম্বা তারেক আদালতের বিচারে সাত বছরের কারাদন্ডে দন্ডিত হয়েছে। তাই তাকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচারের রায় কার্যকর করার দাবি জানাচ্ছি। পরামর্শ প্রতিষ্ঠান খুলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে সে অর্থ বিদেশে পাচার করায় অর্থ ইতিহাসের কলঙ্ক তারেক রহমান”। সমাবেশে প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর। তারেকের মুদ্রা পাচারের রায় অবিলম্বে কার্যকরের দাবি জানানোর পাশাপাশি তিনি সন্ত্রাস, গুপ্ত ও জঙ্গি হামলা প্রতিরোধে ছাত্রলীগের নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক অরিন্দম গোলদারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা শশাংক রায়ের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক বিদ্যুত বিশ্বাস, খুলনা জেলা ছাত্রলীগ নেতা অঞ্জন কুমার মন্ডল, মিঠুন বিশ্বাস, আবু সাঈদ রনি, ইমরান হোসেন, মোঃ আবু সাঈদ খান, শেখ হেলাল বাবু, সুজয় রায় সুজিত, উপজেলা ছাত্রলীগ নেতা বিকাশ হালদার, মনিরুল ইসলাম রিংকু, ইব্রাহিম শেখ। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা, শেখ ইফতেখার আলী, আশিকুজ্জামান আশিক, অর্নব শেখ, শফিকুজ্জামান বুলু, সুরোজিত মন্ডল, অতনু রায়, মেহেরাব হোসেন বাপ্পি, উদয় রায়, আমির সোহেল, শেখ বাদশা, সুজয় রায়, শান্তনু রায়, অনিমেষ মল্লিক, আনন্দ রায়, পিয়াল রায়, বাশার শেখ, রাজ খান, ইমন রায়, রফিক শেখ, মনির শেখ, সোহাগ, দীপ্ত রায়, রবিউল শেখ, সজিব, আসাদুল আসাদ, রিয়ান খান, মাসুম, রাশেদ. সাইদ শেখ, রবি, ওবায়দুল্লাহ, আছাদুল, বাবু, আছাদুর, ফয়সাল, রেজোয়ান, নূর মোহাম্মাদ, বাবর আলী প্রমুখ। খবর বিজ্ঞপ্তি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন