
নিউজ ডেস্কঃ অপরিচিত কাউকে সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর আহবান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)এ কে এম শহীদুল হক। তিনি আজ বান্দরবানের মিলনছড়ি পুলিশ রিসোর্ট এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এক প্রশ্নের জবাবে এ আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, বান্দরবান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান,রাঙ্গামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ। এসময় আইজপি বলেন জঙ্গি দমনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একই সঙ্গে সামাজিক আন্দোলন গড়ে তুললে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব। এক্ষেত্রে অপরিচিত কাউকে সন্দেহজনক মনে হলে পুলিশকে জানাতে হবে।
এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান জানান, মিয়ানমারের রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন’র (আরএসও) ব্যাপারে পুলিশের কাছে তেমন কোনো তথ্য নেই। এরপরও বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে আরএসও কোনো যোগাযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আইজিপি জানান,পার্বত্যাঞ্চলের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রায়ই সময় পুলিশ অভিযান পরিচালনা করে। মিলনছড়ি পুলিশ রিসোর্ট এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে আইজিপি বিকেলে শহরের নিকটবর্তী পর্যটন কেন্দ্র নীলাচল পরিদর্শন করতে যান।