News71.com
 Bangladesh
 23 Jul 16, 06:34 PM
 401           
 0
 23 Jul 16, 06:34 PM

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

নিউজ ডেস্কঃ  টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে রোহিঙ্গা ডাকাত জকরিয়া ওরফে রশিদ উল্লাহকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের রঙ্গিখালী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

ডাকাত জকরিয়া নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা মৃত হাবিবুর রহমানের ছেলে এবং টেকনাফের র্শীষ ডাকাত সর্দার আব্দুল হাকিম ডাকাতের সহযোগী বলে পুলিশ জানিয়েছে।

এ সময় পালিয়ে যায় এলাকার আলোচিত রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমসহ ১৯-২০ জন সহযোগী। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী বন্দুক, এক রাউন্ড কার্তুজের গুলি, তিনটি কিরিচ ও একটি রাম দা উদ্ধার করে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় পুলিশ কর্মকর্তা এসআই সুবীর পাল বাদী হয়ে মামলা দায়ের করেছেন। টেকনাফ মডেল থানার ওসি জানান, রঙ্গিখালী এলাকায় একটি ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে পুলিশের একটি টিম হানা দেয়। এতে এলাকার শীর্ষ ডাকাত আব্দুল হাকিমের সহযোগী জাকারিয়া ওরফে রশিদ উল্লাহ ডাকাতকে অস্ত্রসহ হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় পালিয়ে যায় অন্যান্য সহযোগীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন