News71.com
 Bangladesh
 23 Jul 16, 06:31 PM
 399           
 0
 23 Jul 16, 06:31 PM

চট্টগ্রামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী র‍্যালি ও সমাবেশ।।

চট্টগ্রামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী র‍্যালি ও সমাবেশ।।

নিউজ ডেস্কঃ জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ ও উগ্রপন্থীরা যখন হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে ঠিক সেই মুহুর্তে এক ঝাঁক তরুণ ক্যাডেট আগামী দিনের চলার পথে আশার আলো জ্বালাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। আজ শনিবার (২৩ জুলাই) সকালে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম চত্তরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের আয়োজনে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী র্যা লি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় শিক্ষাঙ্গন, ধর্মীয় প্রতিষ্ঠান, পাড়া, মহল্লা ও সমাজে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ দমনে অগ্রণী ভুমিকা পালন করার জন্যে বিএনসিসি ক্যাডেটদের এগিয়ে আসার আহবান জানান মেয়র আ জ ম নাছির উদ্দিন। কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে: কর্ণেল মো. সফিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর মো. মঞ্জুরে খোদা, ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট মেজর সৈয়দ জহির উদ্দিন মো. বাবর এবং পিইউও আবু তালেব প্রমুখ। সমাবেশ শেষে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী একটি র্যা লী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যা লিতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, সদর দপ্তর কর্ণফুলী রেজিমেন্টের প্রায় দেড় হাজার ক্যাডেট, সামরিক অফিসার ও অন্যান্য অফিসার এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন