
নিউজ ডেস্কঃ নরসিংদীর রায়পুরায় পাহাড়িকা নদীতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে বহু মানুষ নিখোঁজ রয়েছে। হতাহতের আশঙ্কাও করা হচ্ছে। আজ শনিবার বেলা ১১টার দিকে ট্রলারটি ডুবে গেলে তাৎক্ষণিকভাবে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ট্রলারটি ৩০/৪০ জন যাত্রী নিয়ে চলছিল। হঠাৎ ঝোড়ো বাতাসে সেটি ডুবে যায়। জীবিত উদ্ধার শিশুদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে অনেকেই ভেসে গেছে।
রায়পুরা থানার ওসি আজহার উদ্দিন সরকার জানান, ট্রলারডুবিতে বেশ কয়েকজন হতাহতের খবর পেয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।