
নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাহারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ শনিবার সকাল ১১টার দিকে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সুপার মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।
পৌর বিএনপির সভাপতি জহুরুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সামসুজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সেলিম ফারুক, সদর উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা রঞ্জু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল-মাসুদ চৌধুরী প্রমুখ।
বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা আখ্যা দিয়ে আদালতের দেওয়া রায় প্রত্যাহারের দাবি জানান।