News71.com
 Bangladesh
 23 Jul 16, 06:17 PM
 421           
 0
 23 Jul 16, 06:17 PM

গাংনীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ।।

গাংনীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ।।

নিউজ ডেস্ক: মেহেরপুর জেলার গাংনী উপজেলার চিত্লা গ্রামে গোলাম আম্বিয়া গণ  পাঠাগারের উদ্যোগে ও সোশ্যাল মেডিক্যাল সার্ভিসের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

আজ সকালে গোলাম আম্বিয়া গণ পাঠাগারের প্রতিষ্ঠাতা রাশেদুল ইসলাম পল্লব মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. শফিকুল ইসলাম, সোশ্যাল মেডিক্যাল সার্ভিসের সিও ডা. নুর উদ্দিন আহামেদ, ডা. সৈয়দ বদরুল আলম, ডা. সৈয়দ ওয়াসি উল্লাহ সেখানে উপস্থিত ছিলেন।

মেডিক্যাল ক্যাম্পে ২০ জন চিকিৎসক এলাকার ১ হাজার রোগীকে  প্রাথমিক চিকিৎসাপত্র প্রদান করেন। এ সময় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন