News71.com
 Bangladesh
 23 Jul 16, 06:15 PM
 420           
 0
 23 Jul 16, 06:15 PM

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: রাবি শিক্ষার্থীর কারাদণ্ড

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: রাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাবি সংবাদদাতা: রাজশাহী মহানগরীতে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার দুপুর ১টার দিকে রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজে জালিয়াতির সময় কতৃপক্ষ তাকে আটক করে।

কারাদেশ প্রাপ্ত শফিকুল ইসলাম (২৩) রাবি সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ফলপ্রার্থী। তার বাড়ি সাতক্ষীরা জেলার সদর থানায়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বলেন, শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজে নাজির কাম কম্পিউটার পদে নিয়োগ পরীক্ষায় কারাদেশদেশ প্রাপ্ত শফিকুল অন্যজনের হয়ে জালিয়াতি করে পরীক্ষা দিচ্ছিলেন। এ সময় কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দেয়। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন