News71.com
 Bangladesh
 23 Jul 16, 12:15 PM
 370           
 0
 23 Jul 16, 12:15 PM

রাজধানীতে পোশাক কারখানায় আগুন, ৬ শ্রমিক দগ্ধ

রাজধানীতে পোশাক কারখানায় আগুন, ৬ শ্রমিক দগ্ধ

নিউজ ডেস্ক: আজ শনিবার রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগর এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে দগ্ধ ৬ জন শ্রমিকরা হলেন- নাজমুল (১৯), সুমন (১৮), শাকিল (১৮), মনির (১৬), আশিক (১৪) ও হাসান (১৪)।

ফায়ার সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা ভজন সরকার বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু যাওয়ার আগেই আগুন নিভে যায়। আহত এই ৬ জন শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন