News71.com
 Bangladesh
 23 Jul 16, 12:06 PM
 335           
 0
 23 Jul 16, 12:06 PM

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক: যশোরের বেনাপোল সীমান্তে ইছামতি নদীর তীরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শহীদ (৩৫) নামে এক জন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৪টার দিকে সীমান্তের পুটখালী গ্রামের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত শহীদ বেনাপোলের পুটখালী গ্রামের ছবেদ আলীর ছেলে।

এলাকার লোকজন বলেছেন, আজ ভোরে শহীদসহ কয়েকজন গরু ব্যবসায়ী ইছামতি নদীপাড়ে ভারত থেকে আসা গরু নিতে অপেক্ষা করছিলেন। তখন এই সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়লে শহীদ গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায়। পরে তার মরদেহ ভেসে উঠে।

২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার সামসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহীদের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন