News71.com
 Bangladesh
 23 Jul 16, 12:05 PM
 350           
 0
 23 Jul 16, 12:05 PM

মেহেরপুরে হেরোইনসহ মা ও ছেলে আটক

মেহেরপুরে হেরোইনসহ মা ও ছেলে আটক

 

নিউজ ডেস্ক: গতকাল রাতে মেহেরপুরে হেরোইনসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার মধ্যরাতে জেলা শহরের গোরস্থান পাড়া থেকে সাইদুল ইসলামের স্ত্রী মদিনা খাতুন ও তার ছেলে মোমিনুল ইসলামকে তাদের বাড়ি থেকে হেরোইনসহ আটক করে পুলিশ।

মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এই বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আটক মা ও ছেলে দুজনই হেরোইন ব্যবসায়ী। মাদকবিরোধী চলমান অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আটকের পর তাদের দেয়া স্বীকারোক্তিতে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উল্লেখ, মেহেরপুর পুলিশ গত ৩১ মার্চ থেকে মেহেরপুর জেলাকে মাদকনিয়ন্ত্রিত জেলা ঘোষণা করে। ব্যাপক অভিযান, আটক ও আটককৃতদের আইনে সোপর্দের পরও মেহেরপুর থেকে মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বরং পাল্লা দিয়ে মাদক বিক্রি করছে অনেকে। স্থানীয়ভাবে মাদকসেবির সংখ্যাও বাড়ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন