
নিউজ ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে বাসে অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপি ও জামায়াতের ১৬ নেতাকর্মীকে জামিন দিয়েছেন ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। হরতাল চলাকালে ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত গুলশান সিনেমা হলের সামনে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করা হয়।
এই মামলা থেকে অব্যহতি পাওয়া নেতাকর্মীরা হলেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আনিছুজ্জামান মৃধা, পৌর বিএনপির দপ্তর সম্পাদক কেরামত হোসেন আকন্দ, যুবদল নেতা খন্দকার শরীফ, আব্দুল মতিন, আলমগীর হোসেন, মাসুদ রানা, সোহেল মিয়া, সানি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বাক আমিন সরকার, বাদল, শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদ, ছাত্রদল নেতা বাপ্পী এবং জনি। গতকাল ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।