News71.com
 Bangladesh
 23 Jul 16, 11:00 AM
 355           
 0
 23 Jul 16, 11:00 AM

পুরোহিতের পর এবার আইএস পরিচয়ে মসজিদের ইমামকে হত্যার হুমকি

পুরোহিতের পর এবার আইএস পরিচয়ে মসজিদের ইমামকে হত্যার হুমকি

 

নিউজ ডেস্ক: দেশব্যাপি হিন্দু পুরোহিতদের হত্যা ও হুমকির পর এবার চিঠি দিয়ে সরাসরি হত্যার হুমকি দেয়া হয়েছে মসজিদের ইমামকে ।পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুককে হত্যার হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে। মাওলানা ওমর ফারুক জানান, শুক্রবার মসজিদের দোতলার দরজা খুললে মসজিদের মোয়াজ্জিন একটি চিঠি দেখতে পান।

চিঠিতে লেখা ছিল, তোমরা বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হোক চাও না। তোমরা জিহাদের আলোচনা থেকে বিমুখ। সুতরাং তোমাকে হত্যা করা শরীয়তশুদ্ধ। মৃত্যুর জন্য প্রস্তুত হও। খুব শ্রীঘ্রই তোমাকে তোমার রুমেই জবাই করে হত্যা করা হবে। আইএস বরিশাল রেঞ্জ, কাউখালী শাখা। কাউখালী থানার ওসি মো. জাহাংগীর হোসেন চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমাম ওমর ফারুক জানান, সম্প্রতি বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে আইন শৃঙ্খলা সভায় তিনি কুরআন হাদিসের আলোকে আইএস, আহলে হাদিসসহ বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন।

তিনি বলেন, নিরস্ত্র ও নিরীহ মানুষকে যারা হত্যা করে তাদেরকে হত্যা করার বিধান কোরআনে রয়েছে। আইএস কোনো ইসলামিক দল হতে পারে না। এ জাতীয় বক্তব্যের কারণেই এই হুমকি দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন