News71.com
 Bangladesh
 23 Jul 16, 01:28 AM
 409           
 0
 23 Jul 16, 01:28 AM

আওয়ামিলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক আগামীকাল ।।

আওয়ামিলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক আগামীকাল ।।

 

নিউজ ডেস্কঃ আওয়ামিলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামিলীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে ।

দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলাসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, এসব হামলা প্রতিরোধে দলীয় কৌশল নির্ধারণ, সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি গঠনের অগ্রগতি এবং ২২-২৩শে অক্টোবর অনুষ্ঠেয় দলের ২০তম জাতীয় সম্মেলনের প্রস্তুতিসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে ।

দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিবৃতিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন