News71.com
 Bangladesh
 23 Jul 16, 01:22 AM
 370           
 0
 23 Jul 16, 01:22 AM

পাঁচ কেজি গাঁজাসহ নারী আটক

পাঁচ কেজি গাঁজাসহ নারী আটক

নিউজ ডেস্ক: রাজধানীর ভাটারা থেকে ৫ কেজি গাঁজাসহ বৃষ্টি নামে ১ জন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) কর্তৃপক্ষ।

ডিএনসি’র সহকারী পরিচালক (ঢাকা মেট্রো-উত্তর) খোরশিদ আলম বলেন, বৃষ্টি নামের এই নারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। সকালে আখাওড়া থেকে ট্রেনে ঢাকায় আসেন বৃষ্টি। পরে ভাটারার নয়ানগর এলাকায় এক জন ব্যক্তির কাছে গাঁজাগুলো দেওয়ার কথা ছিল। আর এর আগেই দুপুরের দিকে ডিএনসি'র জালে আটকা পড়েন বৃষ্টি। তার পরনে ছিল কালো বোরখা, একটি কালো ভ্যানিটি ব্যাগ ও একটি ওড়না।

এই বিষয়ে জানা যায়, বৃষ্টি তার শরীরে বিশেষ কায়দায় ৪কেজি এবং ভ্যানিটি ব্যাগে ১ কেজি গাঁজা বহন করছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে ভাটারা থানায় মামলা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন