
নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে গোপন বৈঠক চলাকালে জামায়াতের মহিলা সংস্থার নেত্রী শিরিন আক্তারসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার রাত ৮ টার দিকে পৌর শহরের মুক্তিগঞ্জের একটি নির্মানাধীন ভবনের ছাদ থেকে তাদের আটক করে পুলিশ। তখন এই সময় সাইয়েদ আবুল আলা মওদুদীর বইসহ সংগঠনটির ৫ টি বই ও একটি ডায়রী জব্দ করা হয়েছে।
পুলিশ বলেন, আটককৃত শিরিন আক্তার জামায়াতের মহিলা সংস্থার সদর উপজেলার সভানেত্রী। আটককৃত এরা হলেন, নাছিমা বেগম,পপি বেগম, কহিনুর, জান্নাতুল ফেরদৌস, রোকেয়া বেগম, শিরীন, পারভীন সুলতানা, ফেরদৌসী, রুনু, তাজকিয়া ও কুলছুম। এরা সবাই জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এদিকে লক্ষ্মীপুর সদরের মজু চৌধুরীর হাট, অঠিয়াতলীসহ পৃথক এলাকা থেকে ৩০৩ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ ৫ যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃতরা হলো খোরশেদ আলম, আরিফ, মোহন, মিঠু ও হারুন।
সদর থানার ভারপ্রাপ্ত কবর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন বৈঠক থেকে জামায়াতের মহিলা সংস্থার নেত্রী শিরিন আক্তারসহ ১১ জনকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশের অভিযানে পৃথক স্থান থেকে গাঁজা ও ইয়াবাসহ ৫ জনসহ মোট ১৬ জনকে আটক করা হয়েছে।