News71.com
 Bangladesh
 22 Jul 16, 09:55 PM
 341           
 0
 22 Jul 16, 09:55 PM

হবিগঞ্জের হাওরে নৌকাডুবিতে একই পরিবারের ৪ জন নিহত

হবিগঞ্জের হাওরে নৌকাডুবিতে একই পরিবারের ৪ জন নিহত

নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় হাওরে নৌকা ডুবে শিশুসহ এক পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এই ঘটনার নিহতরা হলেন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের মৃত হরমুজ মিয়ার ছেলে হক মিয়া (৪৩), হক মিয়ার ছেলে মুজাহিদ (১০), মেয়ে জান্নাত আরা (৮) এবং ভাই লুপ মিয়ার ছেলে সৌরভ (৮)।

আদমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফজলুল করিম বাদল বলেন, বরাগীরকান্দি থেকে পরিবারের সাত সদস্যকে সঙ্গে নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে হবিগঞ্জের লাখাই শ্বশুরবাড়ি যাচ্ছিলেন হক মিয়া। লাখাই এলাকায় হাওরে পৌঁছার পর নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা ৩ জনকে জীবিত এবং ৪ জনের মরদেহ উদ্ধার করে। জীবিতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লাখাই থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, ৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন