News71.com
 Bangladesh
 22 Jul 16, 09:37 PM
 377           
 0
 22 Jul 16, 09:37 PM

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত ২।।

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত ২।।

 

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৃথক বজ্রপাতে দুইজন মারা গেছেন। তারা হলেন ধর্মগড় চেকপোষ্ট গ্রামের হারেস আলীর ছেলে আমজাদ হোসেন (১৯) ও রাতোর বাবুরিয়া গ্রামের নরেন্দ্রনাথ ওরফে নয়নের স্ত্রী সম্পা রানী (২৮)। আজ বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন জানান, বৃষ্টিপাতের সময় আমজাদ আলী সীমান্ত ঘেষা নাগর নদীতে গোসল করছিল। এসময় বজ্রপাত হলে সে মারা যায়। অপরজন সম্পারানী বাড়ির উঠানে কাজ করছিল। বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন