News71.com
 Bangladesh
 22 Jul 16, 08:57 PM
 406           
 0
 22 Jul 16, 08:57 PM

পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে

পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে

নিউজ ডেস্কঃ পাহাড়ের সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক। তিনি বলেন, বর্তমানে সারাদেশে সন্ত্রাস ও জঙ্গি আতঙ্ক বিরাজ করছে। তার মধ্যে পার্বত্যাঞ্চলও রয়েছে। কারণ পাহাড়ে আনাচে-কানাচে জঙ্গি ও সন্ত্রাসীরা আস্তানা গড়ে তুলতে পারে। তাই পাহাড়ে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি পার্বত্যাঞ্চলে সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সকল সম্প্রদায়ের জনসচেতনতা মুলক আন্দোলন গড়ে তুলতে হবে।

শুক্রবার সকালে শহরের পৌরসভা এলাকায় আড়াই কোটি টাকার ব্যয়ে নব নির্মিত পুলিশ ভবন উদ্ধোধকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।

এ সময় পুলিশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, রাঙামাটি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন ও পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশের মহা-পরিদর্শক একেএম শহিদুল হক আরও বলেন, বর্তমানে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদী সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের দাবিয়ে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী ও পুলিশ। এছাড়া জঙ্গি গোষ্ঠীর মধ্যে অনেকেই অভিযানে গ্রেফতার হয়েছে। আবার এনকাউন্টারে মারা গেছে। কিন্তু সন্ত্রাস ও জঙ্গিদের তান্ডব কমে যায়নি। সন্ত্রাস ও জঙ্গিদের চিহ্নিত করতে সাধারণ মানুষকে এগিয়ে এসে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন