News71.com
 Bangladesh
 22 Jul 16, 08:56 PM
 377           
 0
 22 Jul 16, 08:56 PM

কারারক্ষীদের সাথে সংঘর্ষের জেরে সিলেটে ছাত্রলীগের ৮ নেতা বহিষ্কার

কারারক্ষীদের সাথে সংঘর্ষের জেরে সিলেটে ছাত্রলীগের ৮ নেতা বহিষ্কার

 

নিউজ ডেস্ক: সিলেট জেলা ছাত্রলীগের ৮ জন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে এই বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। গতকাল বৃহস্পতিবার কারারক্ষীদের সাথে সংঘর্ষে জড়ানোর ঘটনায় এই ৮ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রলীগের বহিষ্কৃত ব্যক্তিরা হলেন- সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ সভাপতি হোসাইন আহমদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মওদুদ আহমদ আকাশ, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফাইয়াজ আহমদ জামিল, সহ সম্পাদক মাসুম আহমদ মাহি, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন, ছাত্রলীগ নেতা ছয়েফ আহমদ (বালুচর) ও এমসি কলেজ ছাত্রলীগ নেতা সৌরভ দাস।

উল্লেখ, গত বৃহস্পতিবার হিরণ মাহমুদ নিপুর কারামুক্তিতে বিলম্ব হওয়া নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা কারারক্ষীদের সাথে সংঘর্ষে জড়ান। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ বাদি হয়ে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন